দক্ষিণ সুরমার কামাল বাজারস্থ, আলহাজ্ব এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাষ্ট কর্তৃক পরিচালিত ১৩ তম আম্বর আলী ও সফিনা বিবি চতুর্থ শ্রেণির বৃত্তি পরিক্ষা শনিবার (১৯ অক্টোবর) ধরগাওঁ জালালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার ২২টি বিদ্যালয়ের ১৩০জন ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৪ তম মরহুম আয়শা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা নগরীর নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে দুইটি উপজেলার ২০টি হাফিজি মাদ্রাসার ১২০জন হাফিজ অংশ গ্রহণ করে।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান মুহিদ ২০০১ সালে তাঁর মা-বাবার নামে এই শিক্ষা ট্রাষ্ঠ প্রতিষ্ঠা করেন। প্রাবাসী পল্লী গ্রুপের ভাইস-চেয়াম্যান এমদাদুর রহমান এমদাদ বর্তমানে ট্রাস্টের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ট্রাষ্ট্রের কার্যক্রম সমূহ-
★ ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা
★ দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা
★ ৪র্থ শ্রেণির আম্বর আলী ও সফিনা বিবি বৃত্তি পরীক্ষা
★ মরহুম আয়শা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা
★ গরিব মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষা সহায়তা প্রদান
★বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র সহ বিভিন্ন অনুদান
★এস এস সি ও দাখিল মডেল টেষ্ট

পরীক্ষা সমূহ পরিদর্শন করেন, ট্রাষ্ট্রের পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম ইসরাঈল আহমদ, আব্দুল হান্নান ও নিরুন বেগম শিক্ষা ট্রাষ্ঠের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসি আব্দুল বাসিত রফি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি, গোলাম রব হাসনু, GKBSDIA এর সভাপতি সামসুল হক, অর্থসম্পাদক আব্দুর রকিব, কামাল বাজার ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক, মাওলানা হাবিবুর রহমান, আব্দুল মজিদ, শাহ আলম পিন্টু, হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী, আয়শা মনোয়ারা মহিলা দাখিল মাদরাসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুস সালাম, ক্রোরি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী নজির আহমদ, কামাল আহমদ সাফী, খায়রুল আমিন, আনন্দ খেলাঘর আসরের এর সভাপতি জনাব জালাল আহমদ, সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছ।
পরীক্ষার সার্বিক কাজে নিয়োজিত ছিলেন, ট্রাষ্ট্রের সিনিয়র সহ-সভাপতি মকব্বির আলী, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ আজম আলী, সচিব মোহাম্মদ মাসুক আহমদ, অতিরিক্ত সচিব মাসুদ আলম, সদস্য আনোয়ার হোসেন, নাজমুল ইসলাম।
এ পরীক্ষার ফলাফল আগামী ১৮ নভেম্বর ২০২৪-এ প্রকাশিত হবে।

সংবাদ360 সিলেট প্রতিনিধি 



















