ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার | ফাইল ছবি

পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। সোমবার (২১ অক্টোবর) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর চেয়ারম্যানের পদ থেকে তাকে প্রত্যাহার করার জন্য আবেদনপত্র জমা দেন।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য একদল শিক্ষার্থীর অটো পাস করানোর দাবিতে আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক তপন কুমার সরকার। রবিবার রাতে তিনি পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে জানান।

এ সময় তপন কুমার সরকার বলেছিলেন, ‘শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করবো।’

জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈষম্যহীন ফলাফলের দাবিতে রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরা। পরে তারা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। দুপুর পৌনে ২টার দিকে তারা তালা ভেঙে বোর্ডের ভেতরে প্রবেশ করে চেয়ারম্যানের কক্ষে চলে যান। সেখানে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া যায়।

সেসময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন ছাত্রীসহ ১১ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলায় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত বলে অভিযোগ শিক্ষার্থীদের। তারা একই সঙ্গে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান।

অন্যদিকে বোর্ডের কর্মকর্তা–কর্মচারীরা বলছেন, শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে ও কক্ষের সামনেও ভাঙচুর চালান।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

আপডেট : ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪