ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবসের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবসের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ঠাকুরগাঁও এর যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের মাল্টি পারপাজ হলরুমে সোমবার (০৭ অক্টাবর) দুপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত ফারজানা।

বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলায়মান আলী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমি, ঠাকুরগাঁও এর প্রতিনিধি ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী।

বক্তারা শিশুদের মেধা বিকাশে ও তাদের স্বপ্ন পূরণে তাদের পাশে দাড়াতে বাবা মা, পরিবার, শিক্ষকসহ সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে শিশুদের আগামীর জন্য যোগ্য করে গড়ে তুলতে তাদের প্রতি সকলকে আরো বেশি সহনশীল ও যত্নবান হওয়ার পরামর্শও দেন তারা।

এ সময় ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা লেখা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এর আগে গত ১লা অক্টোবর জেলা পর্যায়ে সপ্তাহব্যাপি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ঠাকুরগাঁও যৌথভাবে দিবসটি ও সপ্তাহটি উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান, শোভাযাত্রা, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কুইজ ও শিশুদের নানা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবসের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

আপডেট : ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪