সংগৃহীত ছবি
সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত (ওয়ান টু ওয়ান) বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকায় পৌঁছানোর পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই খুশি। বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন।
দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গমন করেন।
প্রসঙ্গত, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজ শুক্রবার দুপুর ২টার দিকে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আগমন করেন।

সংবাদ360 ডেস্ক 


















