ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি হাজি আলাউদ্দিন

  • এম রাসেল সরকার
  • আপডেট : ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮৫ ভিউ

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাজি আলাউদ্দিন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গুলশানের জব্বার টাওয়ারে সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

হাজি আলাউদ্দিন বলেন, আমি মনে করি দায়িত্ব দেওয়া বড় কথা নয়, দায়িত্বটা পালন করা সবচেয়ে বড় কথা। দায়িত্ব পালন করতে হলে আপনাদের সর্বাত্মক সহযোগিতা লাগবে। আপনাদের কাছে আমার শুধু এতটুকু আহ্বান থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহনের যে পোস্ট খালি রয়েছে এটা আপনারা সংযোজন করেছেন। আগামী দিন বাংলাদেশ সড়ক পরিবহনের নির্বাচনে নতুনদের দায়িত্ব বুঝে দেওয়া আমাদের দায়িত্ব থাকবে। এর মধ্যে আমাদের জেলায় যারা আছেন, আপনাদের মধ্যে যেখানে সংযোগ করা দরকার আপনারা করে নিবেন।

নবনির্বাচিত সভাপতি বলেন, এখন সারা দেশের পরিবহনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এগুলো আপনাদের দূর করতে হবে। বর্তমান সরকারকে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা খেয়াল রাখবেন, বহিরাগত লোক এসে আমাদের পরিবহনে যেনো চাঁদাবাজি করতে না পারে। বহিরাগত কেউ এসে সমিতিতে নেতৃত্ব না দিতে পারে এ বিষয়ে সতর্ক থাকবেন।

সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন। সেনাবাহিনী সারা বাংলাদেশে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীকেও আপনারা সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি।

সভায় সব জেলার পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​

সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি হাজি আলাউদ্দিন

আপডেট : ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪