ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা আজ ​ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

ইউনূস-বাইডেন বৈঠক আজ, সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার, আসতে পারে ভারত প্রসঙ্গ

  • সংবাদ360 ডেস্ক
  • আপডেট : ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২০২ ভিউ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন | সংগৃহীত ছবি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হতে যাচ্ছে।

দুই শীর্ষ নেতার এই বৈঠকের আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গও।

ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে।

গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে।

নিউইয়র্ক থেকে একটি সূত্র জানায়, জো বাইডেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হতে পারে ৩০ মিনিটের মতো। শীর্ষ নেতাদের আলোচনায় দুই পক্ষের অন্য সদস্যরা যুক্ত হবেন কি না, তা জানাতে অপারগতা প্রকাশ করেছে সূত্রটি।

সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সংস্কার প্রক্রিয়ায় কী কী উদ্যোগ নিয়েছে, তা তুলে ধরার কথা রয়েছে দুই শীর্ষ নেতার আলোচনায়। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা পেতে বাইডেনকে অনুরোধ জানাবেন ড. ইউনূস। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহালের বিষয়টি বাংলাদেশ তুলতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের পথ সুগম করতে বাংলাদেশ শ্রম খাতে আন্তর্জাতিক মান নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হতে পারে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইউনূস-বাইডেন বৈঠকে দুই দেশের সম্পর্কগুলোর কিছু বিষয় সংগত কারণেই অগ্রাধিকার পাবে। তবে ৫ আগস্ট–পরবর্তী বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রসঙ্গটি দুই শীর্ষ নেতার আলোচনায় আসতে পারে। যদিও এ ধরনের একটি সংক্ষিপ্ত বৈঠকে তৃতীয় দেশের প্রসঙ্গটা কতটা জায়গা পাবে, সেটা অনুমান করা মুশকিল।

জনপ্রিয়

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ইউনূস-বাইডেন বৈঠক আজ, সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার, আসতে পারে ভারত প্রসঙ্গ

আপডেট : ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪