ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

আড়াই মাসের বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় | সংগৃহীত ছবি

আড়াই মাসের বেশি সময় পর রোববার (২২ সেপ্টেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। তবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০শে সেপ্টেম্বর থেকে।

গত ১২ই সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সে হিসেবে ১১২ দিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ডিনস কমিটির সুপারিশের আলোকে ওই সভায় ২২শে সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে গত ১লা জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল।

পরে ৭ই জুলাই থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে উদ্ভূত পরিস্থিতিতে ১৭ই জুলাই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

এর আগে গত ২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হয়। ছুটি শেষে ১লা জুলাই ক্লাস শুরুর কথা থাকলেও কোটা আন্দোলনের কারণে তখন থেকে ক্লাস বন্ধ ছিল।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

আড়াই মাসের বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

আপডেট : ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪