ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

নাজিরপুরে অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা

মানবদেহের জন্য ক্ষতিকর রং এবং ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি ও অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে পিরোজপুরের নাজিরপুরে সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিস নামের একটি অবৈধ আইসক্রিম কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়। এ সময় বিপুল পরিমাণ আইসক্রিম, ক্ষতিকর রং ও ফ্লেভার জব্দ এবং কারখানা সিলগালা করা হয়।

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: ফজলে রাব্বি, সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কৌশিক আহম্মেদ এবং স্যানিট্যারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস।

এ সময় কারখানা মালিক পক্ষ মো: হাসান শেখ (৩৫) কে নিরাপদ খাদ্য আইন ২০১০ এর ৩৯ ধারা দন্ডবিধিতে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। মো: হাসান নাজিরপুর সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের কবির শেখ এর পুত্র।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে রাব্বি জানান, উক্ত কোম্পানির কোন প্রকার লাইসেন্স নাই এবং বিএসটিআই এর কোন অনুমোদন না থাকায় আমরা নিরাপদ খাদ্য আইন ২০১০ এর ৩৯ ধারা দন্ডবিধিতে দুই লক্ষ টাকা জরিমানা করেছি এবং কারখানা সিলগালা করা হয়েছে, ফুড গ্রেড এবং লাইসেন্স না হওয়া পর্যন্ত কারখানা সিলগালা থাকবে।

জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

নাজিরপুরে অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা

আপডেট : ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫