ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের-৩ ঘণ্টা পর উদ্ধার, আটক-২

গোবিন্দগঞ্জে সোমবার (২১ এপ্রিল) এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মুরাদ হোসেন (১৭) নামে এক পরীক্ষার্থীকে অপহরণের তিন ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অপহরণের শিকার শিক্ষার্থী মুরাদ হোসেন উপজেলার দরোবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিসেবে ফুলপুকুরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। 

মুরাদের বাবা আব্দুর রাজ্জাক জানান, এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তার ছেলেকে অপহরণের ঘটনায় সন্দেহজনকভাবে কাইয়াগঞ্জ এলাকার রেজোয়ানের ছেলে আপন (২০) ও শাহজাহানের ছেলে ছানোয়ার হোসেনকে (১৮) স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাদের কাছ থেকে তথ্য নিয়ে কাটামোড় এলাকা থেকে বিকেলে মুরাদকে উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের-৩ ঘণ্টা পর উদ্ধার, আটক-২

আপডেট : ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫