ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝালকাঠির উন্নয়ন হবে সমতার ভিত্তিতে–ড. জিয়াউদ্দিন হায়দার নাজিরপুরে ট্রান্সফরমারের তেল চুরির অভিযোগ, থানায় জিডির আবেদন সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার করা হলো ডিসি ও ওসিকে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন সৌদি আরবে ড্রোন হামলা: মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকার বার্তা বাংলাদেশের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর জন্য দোয়া চেয়ে সচিব ওএসডি, কর্মকর্তা বরখাস্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সচিব (উপসচিব) নমিতা দে।

মঙ্গলবার (২৫ মার্চ) দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি ভাইরাল হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তাকে ওএসডি করা হয়।

জানা গেছে, গত ২০ মার্চ তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মসজিদগুলোতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। তবে চিঠিটি প্রকাশের পর সমালোচনা শুরু হলে পরে তা সংশোধন করা হয় এবং শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেওয়া হয়।

সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, “আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।”

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে সাংবাদিকদের জানান, “ভুলবশত গতবারের চিঠি কপি-পেস্ট করতে গিয়ে টাইপিং মিসটেক হয়েছিল সংশ্লিষ্ট কর্মচারীদের। তাড়াহুড়ো করতে গিয়ে ভালোভাবে না পড়ে চিঠিটি স্বাক্ষর করেছি। পরে চিঠিটি বিতরণের আগেই ভুল ধরার পর তা সংশোধন করে নতুন চিঠি ইস্যু করা হয়। যিনি টাইপ করেছেন, সেই প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে শোকজ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ভুল লেখা চিঠিটি ফেলে দেওয়া হয়। তবে কে বা কারা ওই চিঠির ছবি সংগ্রহ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।”

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে যদি এমন কিছু হয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নমিতা দে’কে ওএসডি করা হয়। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দে’কে বর্তমান কর্মস্থল হতে বদলি পূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করে আদেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

ঝালকাঠির উন্নয়ন হবে সমতার ভিত্তিতে–ড. জিয়াউদ্দিন হায়দার

স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর জন্য দোয়া চেয়ে সচিব ওএসডি, কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫