ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
অদক্ষতা ও দালালদের দিয়ে কাজের দায়ে কাশিমপুর ভূমি অফিসের সবাই বরখাস্ত কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম কমার আশা বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলির একযোগে পদত্যাগ সাজার শেষে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে বাগেরহাটে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক ২ ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রথম পর্যায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের এক মাসের কারাদণ্ড লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

রমজানের পবিত্রতা রক্ষায় মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী’র বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌর শহরে এ র‍্যালির আয়োজন করা হয়। “মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করুন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখুন”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি মোরেলগঞ্জ সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রশাসন ও ব্যবসায়ীদের আন্তরিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

র‍্যালিতে স্থানীয় নেতাকর্মী, সাধারণ জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে ব্যাপক সাড়া পড়ে।

জনপ্রিয়

অদক্ষতা ও দালালদের দিয়ে কাজের দায়ে কাশিমপুর ভূমি অফিসের সবাই বরখাস্ত

রমজানের পবিত্রতা রক্ষায় মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী’র বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আপডেট : ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫