গত সোমবার (১৩ জানুয়ারি) পিরোজপুর সরকারি মহিলা কলেজে জিপিএ ৫ প্রাপ্ত ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।

সন্মানিত অতিথি ছিলেন- বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন- পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজেের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, জেলা পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা জামায়াতে ইসলামীর আমীর তোফাজ্জল হোসেন ফরিদ, এম এ কালাম, অধ্যক্ষ, গুলশান কমার্স কলেজ, ঢাকা ও অন্যান্য শ্রেনি-পেশার ব্যক্তিবর্গ।

বক্তরা তাদের বক্তৃতায় নারী শিক্ষা প্রসারে কলেজটির অবদান তুলে ধরেন এবং ভবিষ্যতের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি কলেজের শিক্ষার মান-উন্নয়নে এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেসকলের সহযোগিতা কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসান মামুন, পিরোজপুর প্রতিনিধিঃ 



















