ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল রুম, জাল টাকা শনাক্তকরণ মেশিন, ড্রোন নজরদারি ও রোবাস্ট পেট্রোলিং জোরদার টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ জলঢাকা ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক গোপন ভোটে

সংগৃহীত ছবি

পুলিশের পরিবর্তিত পোশাক হবে লোহার (আয়রন) রঙের। র‌্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের। আর আনসারের পোশাক হবে সোনালি গম (গোল্ডেন হুইট) রঙের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠায় পুলিশ ও র‌্যাবের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, তা দূর পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গোপন ভোটের মাধ্যমে সরকারের এই ৩টি বাহিনীর সদস্যদের পোশাকের রং ঠিক করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক। তিনিসহ ১১জন উপদেষ্টা এই কমিটির সদস্য।

সূত্র জানায়, বৈঠক শুরুর আগে বিভিন্ন পোশাকে ১৮ জন পুলিশ, আনসার ও র‌্যাব সদস্য বৈঠকে প্রবেশ করেন। কিন্তু কার জন্য কোন রঙের পোশাক হবে, তা নিয়ে বিভিন্ন মতামত আসে। কেউই একমত হতে পারছিলেন না। পরে সিদ্ধান্ত হয় বৈঠকে অংশগ্রহণকারীদের গোপন ভোটের মাধ্যমেই পোশাকের রং নির্বাচন করা হবে।

সর্বোচ্চসংখ্যক ভোটে পুলিশের জন্য পোশাক নির্বাচন করা হয়। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ফলাফলে র‌্যাবের পোশাক এবং তৃতীয় সর্বোচ্চ ভোটে আনসারের পোশাক নির্ধারণ করা হয়। অর্থাৎ ১৮টি পোশাক থেকে ৩টির পক্ষে বেশি ভোট পড়ে। এরপর তিনটি পোশাক অনুমোদন দেয় আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব, পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক গোপন ভোটে

আপডেট : ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫