বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা নিজস্ব অর্থায়নে, পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ৭৫ নাম্বার উত্তর নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
আজ সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আহসান কবির খান, সাধারণ সম্পাদক খাইরুল হাসান মারুফ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মনির খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজল, পিরোজপুর জেলা তাঁতী দলের সভাপতি আলি শেখ, সদর থানা তাঁতী দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মী।
এসময় পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা বলেন, আমি আমার জীবদ্দশায় পিরোজপুর পৌরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো । আমি চেষ্টা করব সাধ্যের মধ্যে থেকে পিছিয়ে পড়া পিরোজপুর পৌরবাসীকে সাথে নিয়ে উন্নয়নের চেষ্টা করতে। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। আপনাদের যে কোনো সমস্যা সমাধানে আমি আপনাদের খাদেম হয়ে থাকতে চাই।
তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা পুরো পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে পিরোজপুর পৌরসভার উন্নয়ন আরো তরান্বিত হবে।

হাসান মামুন, পিরোজপুর প্রতিনিধিঃ 



















