ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ যুক্ত নয় মার্কিন সরকার: দূতাবাস

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার (১১ জানুয়ারি) রাতে দূতাবাসের মুখপাত্র আশা বে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

শায়রুল কবির খান আরও জানান, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে যোগদানের জন্য গত শুক্রবার বিএনপির মহাসচিব আমন্ত্রণপত্র পেয়েছেন।

এ প্রসঙ্গে দূতাবাসের মুখপাত্র আশা বে বলেন, যুক্তরাষ্ট্র ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয়। এ অনুষ্ঠানের আয়োজন বা অর্থায়নের সঙ্গে সম্পর্ক নেই মার্কিন সরকারের।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে প্রতি বছর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ অংশ নেয়। মার্কিন সরকার সব সময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতাসহ বিশ্বজুড়ে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়।

আশা বে আরও বলেন, আইআরএফ সামিট বা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ অংশগ্রহণকারী ব্যক্তি বা কর্মকর্তাদের বিবৃতি, মন্তব্য বা মতামতগুলো মার্কিন সরকারের মতামত বা অবস্থান নীতির প্রতিনিধিত্ব করে না।

আগামী ৫ থেকে ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ যুক্ত নয় মার্কিন সরকার: দূতাবাস

আপডেট : ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫