ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বদ্ধ পরিকর: মো. সাইফুল আলম

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে গণপরিবহন চালক এবং সহকারীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সভায় সড়কের শৃঙ্খলা, যানজট নিরসন, নিরাপদ যাতায়াত, যানবাহনের রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর গুলিস্তানের আহাদ পুলিশ বক্স সংলগ্ন একটি ফাঁকা জায়গায় ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। তিনি বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বদ্ধ পরিকর। আমরা সংগঠনটির দায়িত্ব নেওয়ার পর থেকে নগরে যানজট কমাতে কাজ করছি। তবে এ সমস্যা সমাধানে মালিকদের একার পক্ষে সম্ভব নয়৷ এ জন্য গণপরিবহন মালিক, চালক, সহকারী এবং সংশ্লিষ্ট সবার সমন্বয় এবং সহযোগিতা প্রয়োজন। আর আমাদের আজকের এই ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ‘সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে চালকদের মধ্যে আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং তাদের সচেতন করা অত্যন্ত জরুরি। সবাই মিলে কাজ করলে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

আলোচনা সভায় ডিএমপি ট্রাফিক বিভাগ উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার আবু সুফিয়ান, মতিঝিল ও ওয়ারী জোনের উপ পুলিশ কমিশনার দেওয়ান মো. জালাল উদ্দিন, রমনা জোনের উপ পুলিশ কমিশনার শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী জুবায়ের মাসুদ।

জনপ্রিয়

পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বদ্ধ পরিকর: মো. সাইফুল আলম

আপডেট : ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫