শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের ৩য় তলায় তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম (পিপিএম-সেবা) ও শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম।
চিকিৎসক ডা. মনিরুল ইসলাম জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওসির লাশ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















