ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারী আটক

সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের কাছ থেকে ১১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

আটকৃতরা হলো- মো. রবিন (৪০), তাইজুল ইসলাম (৩৮), সোহেল হোসেন (৩৯), সাইদুল ইসলাম (৪৭), কল্পনা আক্তার নাজু (৩০) ও মুক্তা আক্তার (৩২)। তাদের সবার বাড়ি ঢাকার কেরানিগঞ্জে বলে জানা গেছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দ অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারী আটক

আপডেট : ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫