ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য
শেরে বাংলা পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত

অবিভক্ত বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ, গণমানুষের নেতা ও কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির পাঠক সদস্য কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাইব্রেরির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের সদস্য ও পাঠক সদস্যরা অংশ নেন।আলোচনা সভায় বক্তব্য দেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সহসভাপতি আব্দুর রাজ্জাক শেখ ও গোলাম আহাদ। এ ছাড়া লাইব্রেরির পাঠক সদস্যরা আলোচনায় অংশ নেন।

বক্তারা শেরে বাংলা এ কে ফজলুল হকের রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। কৃষকদের স্বার্থ রক্ষা, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষা বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁকে ইতিহাসে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। তাঁর প্রজ্ঞা, সাহসী নেতৃত্ব ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডের কারণে তিনি মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন।

তাঁরা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে শেরে বাংলার জীবন, আদর্শ ও কর্মময় ইতিহাস তুলে ধরা প্রয়োজন। ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্মরণ করার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাসচর্চা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হয়। মানুষের কল্যাণে শেরে বাংলার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে শেরে বাংলা এ কে ফজলুল হকের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জোবায়ের।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

শেরে বাংলা পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬