ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরা বাসভবনে হামলা ও ভাঙচুর অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ ৭ নভেম্বর ছুটি ঘোষণা করে জাতীয় দিবসের নতুন পরিপত্র জারি মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ ও বিক্ষোভ মিছিল চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি সায়েম সোবহান আনভীরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন ক্রীড়া প্ল্যাটফর্ম ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরা বাসভবনে হামলা ও ভাঙচুর

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানী ঢাকার উত্তরাস্থ বাসভবনে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তাঁর বাসভবনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

​

ঘটনার সত্যতা নিশ্চিত করে জি এম কাদের গণমাধ্যমকে জানান, সোমবার সকালে আনুমানিক ৫০ থেকে ৬০ জন যুবকের একটি দল হঠাৎ করে তাঁর বাসার সামনে জড়ো হয়। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে বিক্ষোভকারীরা বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়।

​

জি এম কাদের আরও অভিযোগ করেন, বিক্ষোভকারীরা এ সময় তাঁকে ‘ভারতের দালাল’ উল্লেখ করে বিভিন্ন ধরনের অবমাননাকর স্লোগান দেয়। ​ঘটনার পরপরই বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয়

টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরা বাসভবনে হামলা ও ভাঙচুর

আপডেট : ১৬ ঘন্টা আগে