ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরা বাসভবনে হামলা ও ভাঙচুর অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ ৭ নভেম্বর ছুটি ঘোষণা করে জাতীয় দিবসের নতুন পরিপত্র জারি মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ ও বিক্ষোভ মিছিল চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি সায়েম সোবহান আনভীরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন ক্রীড়া প্ল্যাটফর্ম ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনকে। তাঁর জানাজায় হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শাহপরীর দ্বীপে অনুষ্ঠিত জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মাস্টার জাহিদ হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি মরহুমের প্রতি স্থানীয় মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত ব্যক্তিরা।

জনপ্রিয়

আপডেট : ১০ ঘন্টা আগে