ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরা বাসভবনে হামলা ও ভাঙচুর অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ ৭ নভেম্বর ছুটি ঘোষণা করে জাতীয় দিবসের নতুন পরিপত্র জারি মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ ও বিক্ষোভ মিছিল চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি সায়েম সোবহান আনভীরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন ক্রীড়া প্ল্যাটফর্ম ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়েছেন অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা। গ্রেপ্তারকৃতরা হলেন— অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া।

​

সোমবার (১২ অক্টোবর) সকালে গ্রেপ্তার সংক্রান্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

​

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে সন্ত্রাস বিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

​

অন্যদিকে, অনুসন্ধানে দেখা যায় যে সাবেক সেনা কর্মকর্তা কাজী গুলশান আরার সঙ্গে যোগসাজশ ও ঘটনার মূল সংশ্লিষ্টতা রয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়ার। সেই তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

জনপ্রিয়

টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ১৬ ঘন্টা আগে