ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ ৭ নভেম্বর ছুটি ঘোষণা করে জাতীয় দিবসের নতুন পরিপত্র জারি মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ ও বিক্ষোভ মিছিল চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি সায়েম সোবহান আনভীরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন ক্রীড়া প্ল্যাটফর্ম ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’ টেকনাফের দুই পাহাড়ে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত মনে হচ্ছিল যেন অপহরণ করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় ​ “মাদক মুক্ত সমাজ গড়তে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে” — রেজাবুদ্দৌলা চৌধুরী

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের প্রয়াণ

​ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। দীর্ঘদিন ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি জানান, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, রাজপথের সহযোদ্ধা ও পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর আমাদের মাঝে নেই। রাজনীতির কঠিন ও সংকটময় সময়েও শেখ হাসিনার আদর্শের প্রশ্নে রোটন ছিলেন সবসময় আপসহীন ও অবিচল।

​

প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন রোটন। সম্প্রতি শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে গত ৪ অক্টোবর রাতে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় মাহমুদ হাসান রিপন ছিলেন ওই কমিটির সভাপতি। ছাত্ররাজনীতির মধ্য দিয়ে পরিচিতি পাওয়া চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এই রাজনীতিবিদ পরবর্তী সময়ে আওয়ামী মূল দলের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৬ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং ২০২১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পান।

​

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, প্রয়াত রোটনের মরদেহ দ্রুত ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলে দূতাবাস সূত্র নিশ্চিত করেছে।

জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের প্রয়াণ

আপডেট : ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬