ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৪, অপহৃত ৪ জন উদ্ধার পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস অনুষ্ঠিত সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সকল সংগঠন ও সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান –এম. মাছুদুর রহমান মিলন মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সবুজ আবাসনেই কমবে ঢাকার জীবনযাত্রার ব্যয়

পিরোজপুরে সেবাশ্রমে গ্রিল কেটে চুরি, পূজার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ

পিরোজপুর পৌর এলাকার কৃষ্ণনগরে শ্রী শ্রী রাই রসরাজ সেবাশ্রমে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে।

আশ্রমের সেবাইত ছবিতা রায় জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে পূজার উদ্দেশ্যে মন্দিরে গেলে তিনি দেখতে পান, পূজার কাজে ব্যবহৃত কয়েকটি কাঁসা ও পিতলের সামগ্রী নেই। পরে আশ্রমের উত্তর পাশের গ্রিল কাটা অবস্থায় দেখতে পান তিনি। বিষয়টি আশ্রমের অন্য সদস্যদের জানানো হয়।

আশ্রম-সংশ্লিষ্ট আকাশ কান্ত রায় জানান, উত্তর পাশের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা পূজার কাজে ব্যবহৃত কাঁসা ও পিতলের বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল চট্টোপাধ্যায় বলেন, সকাল ৮টার দিকে তারা চুরির বিষয়টি জানতে পারেন। তাঁর ধারণা, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে। স্থানীয়ভাবে কোনো চোরচক্র এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হলেও, বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, পিরোজপুরে দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে এবং সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আশ্রমে চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ

পিরোজপুরে সেবাশ্রমে গ্রিল কেটে চুরি, পূজার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ

আপডেট : ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬