ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৪, অপহৃত ৪ জন উদ্ধার পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস অনুষ্ঠিত সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সকল সংগঠন ও সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান –এম. মাছুদুর রহমান মিলন মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সবুজ আবাসনেই কমবে ঢাকার জীবনযাত্রার ব্যয়

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।

তিনি বলেন, পূর্বের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক পিরোজপুরের কথা সম্পাদক জহিরুল হক টিটু, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর সভাপতি ও প্রেসক্লাবের আজীবন সদস্য হাসান মামুন, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, দ্য ডেইলি স্টার প্রতিনিধি হাবিবুর রহমান, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, সাংবাদিক ইউনিয়ন পিরোজপুর সভাপতি মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদার এবং জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর সাধারণ সম্পাদক মো. মাহামুদ হোসাইনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

আপডেট : ১৪ ঘন্টা আগে