ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৪, অপহৃত ৪ জন উদ্ধার পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস অনুষ্ঠিত সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সকল সংগঠন ও সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান –এম. মাছুদুর রহমান মিলন মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সবুজ আবাসনেই কমবে ঢাকার জীবনযাত্রার ব্যয়

কাউখালীতে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০) হত্যা মামলার প্রধান আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।

সোমবার (৫ অক্টোবর) রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত থেকে ৪ অক্টোবর সকাল পর্যন্ত কোনো একসময় পিরোজপুরের কাউখালীতে নিজ বসতঘরে একা থাকা জেসমিন বেগমকে ধর্ষণ/গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৮ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় প্রধান আসামি মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ

কাউখালীতে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬