ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৪, অপহৃত ৪ জন উদ্ধার পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস অনুষ্ঠিত সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সকল সংগঠন ও সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান –এম. মাছুদুর রহমান মিলন মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সবুজ আবাসনেই কমবে ঢাকার জীবনযাত্রার ব্যয়

সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের আহ্বান প্রধানমন্ত্রীর; ৩ দিনব্যাপী আবাসন মেলা শুরু

সংগৃহীত ছবি

​

সকল নাগরিকের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার পর তিনি এ মেলার উদ্বোধন করেন।

​

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী পরিকল্পিত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক নগর গঠনে বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ নগর এবং আঞ্চলিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের সকল নাগরিকের জন্য কেবল মাথা গোঁজার ঠাঁই নয়, বরং পরিবেশসম্মত ও মৌলিক সেবা-পরিষেবাসম্পন্ন বাসস্থান নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

​

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি আবাসন ও নির্মাণ খাতের বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তা ও কর্মকর্তাদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি মেলার আনুষ্ঠানিক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

​এর আগে সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।

​

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, আবাসন ও নির্মাণ খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং নগর পরিকল্পনাবিদেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ

সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের আহ্বান প্রধানমন্ত্রীর; ৩ দিনব্যাপী আবাসন মেলা শুরু

আপডেট : ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬