ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বগুড়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা হিরো বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে বলাকা ক্লাবের পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে জেলা প্রশাসক আবু সাঈদকে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সম্মাননা রাড্ডা সেন্টারে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি মিষ্টি ​ বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার ​ বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ: নানা আয়োজনে উদযাপিত

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে বলাকা ক্লাবের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরে ঐতিহ্যবাহী বলাকা ক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় ক্লাবের সদস্যরা নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় বলাকা ক্লাবের সভাপতি মো. সোহরাব হোসেন বলেন, পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং জনসচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বলাকা ক্লাবের উদ্যোগে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় পজিটিভ পিরোজপুরের সভাপতি ও বলাকা ক্লাবের সদস্য সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বগুড়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা হিরো

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে বলাকা ক্লাবের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ১৬ ঘন্টা আগে