ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বগুড়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা হিরো বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে বলাকা ক্লাবের পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে জেলা প্রশাসক আবু সাঈদকে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সম্মাননা রাড্ডা সেন্টারে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি মিষ্টি ​ বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার ​ বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ: নানা আয়োজনে উদযাপিত

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ: নানা আয়োজনে উদযাপিত

প্রতীকী ছবি
​

​

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। প্রবীণ জনগোষ্ঠীর অবদানকে শ্রদ্ধা জানানো, তাদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ জীবনযাপনের বার্তা সবার মাঝে পৌঁছে দিতে ১৯৯১ সাল থেকে নিয়মিত দিবসটি পালন করা হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।

​

দিবসটির ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর পর থেকেই বিশ্বজুড়ে বয়োবৃদ্ধদের সামাজিক সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে দিবসটি বিশেষ গুরুত্ব পেয়ে আসছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।​তারা প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান এবং তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​

এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি পালনে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।

রাজধানীসহ সারা দেশে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে, পাশাপাশি মোবাইল অপারেটরদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে বার্তা পাঠানো হচ্ছে। দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে ইলেকট্রনিক মিডিয়াগুলোও।

জনপ্রিয়

বগুড়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা হিরো

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ: নানা আয়োজনে উদযাপিত

আপডেট : ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬