ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বগুড়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা হিরো বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে বলাকা ক্লাবের পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে জেলা প্রশাসক আবু সাঈদকে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সম্মাননা রাড্ডা সেন্টারে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি মিষ্টি ​ বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার ​ বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ: নানা আয়োজনে উদযাপিত

নিউগিনি প্রোপার্টিজে হামলা ও লুটপাট: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার ‘নিউগিনি প্রোপার্টিজ’ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

​

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

​

ডিবি পুলিশ জানায়, গোলাম মহিউদ্দিন চৌধুরী এই মামলার এজহারভুক্ত চার নম্বর আসামি। তার গ্রেপ্তারের মাধ্যমে মামলাটিতে এ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলো। এদের মধ্যে ৩ জনকে ডিবি এবং ৫ জনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে, এ মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকেও (৫৯) গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

​

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদী এলাকায় অবস্থিত নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে একদল দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ওই সময় প্রকল্প এলাকায় অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও ভাঙচুর চালানো হয়।

​

ঘটনার পর নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

​পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

বগুড়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা হিরো

নিউগিনি প্রোপার্টিজে হামলা ও লুটপাট: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

আপডেট : ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬