ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মানবাধিকার রক্ষা কোনো দান নয়, মানুষের জন্মগত অধিকার: রেজাবুদ্দৌলা চৌধুরী মোরেলগঞ্জে ২৩ সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা দুই দিনে সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও সন্ধান মেলেনি, দস্যু আতঙ্কে জেলেপরিবার টেকনাফের উন্নয়নে তরুণদের দাবি, সংসদ সদস্যের কাছে তুলে ধরার আশ্বাস ভাণ্ডারিয়ার চিংগুরিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা পর্যটকদের কাশফুলের সৌন্দর্যে মোহিত করছে ভোলার ‘গরিবের দুবাই’ মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

পিরোজপুরে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়ন ও ‘শক্তিশালী বাংলাদেশ’ প্রত্যয়কে সামনে রেখে পিরোজপুরে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক মো. মনিরুজ্জামান টুংকার সভাপতিত্বে এবং মো. ডালিম শেখের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক যুগ্ম আহ্বায়ক শওকত জোয়াদ্দার, সাবেক জেলা সদস্য আলহাজ রফিকুল ইসলাম, সরদার এ কে এম মাহাতাব উদ্দীন (নান্না) ও গোল্লু হাসানসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও দেশের উন্নয়ন কার্যক্রমে জিয়া মঞ্চের নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

মানবাধিকার রক্ষা কোনো দান নয়, মানুষের জন্মগত অধিকার: রেজাবুদ্দৌলা চৌধুরী

পিরোজপুরে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

আপডেট : ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬