ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মানবাধিকার রক্ষা কোনো দান নয়, মানুষের জন্মগত অধিকার: রেজাবুদ্দৌলা চৌধুরী মোরেলগঞ্জে ২৩ সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা দুই দিনে সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও সন্ধান মেলেনি, দস্যু আতঙ্কে জেলেপরিবার টেকনাফের উন্নয়নে তরুণদের দাবি, সংসদ সদস্যের কাছে তুলে ধরার আশ্বাস ভাণ্ডারিয়ার চিংগুরিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা পর্যটকদের কাশফুলের সৌন্দর্যে মোহিত করছে ভোলার ‘গরিবের দুবাই’ মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। শাহআলী থানার নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও চার থানার পরিদর্শককে (অপারেশন ও তদন্ত) বদলি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, মিরপুর মডেল থানার তদন্ত মো. রাজীব হোসেনকে শাহ আলী থানার ওসি, লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, ক্যান্টনমেন্ট থানার অপারেশন সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন, মুগদা থানার তদন্ত শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত এবং লাইনওয়ারের পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশি অস্ত্র নিয়ে সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্য মালপত্র লুট করে নেওয়া হয়। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা, তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনার পর ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলা ও ভাঙচুরের সময় পুলিশকে খবর দিয়েছিলেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থাপনাটি রক্ষা করতে পারেনি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে দারুস সালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়।

জনপ্রিয়

মানবাধিকার রক্ষা কোনো দান নয়, মানুষের জন্মগত অধিকার: রেজাবুদ্দৌলা চৌধুরী

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি

আপডেট : ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬