ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মানবাধিকার রক্ষা কোনো দান নয়, মানুষের জন্মগত অধিকার: রেজাবুদ্দৌলা চৌধুরী মোরেলগঞ্জে ২৩ সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা দুই দিনে সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও সন্ধান মেলেনি, দস্যু আতঙ্কে জেলেপরিবার টেকনাফের উন্নয়নে তরুণদের দাবি, সংসদ সদস্যের কাছে তুলে ধরার আশ্বাস ভাণ্ডারিয়ার চিংগুরিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা পর্যটকদের কাশফুলের সৌন্দর্যে মোহিত করছে ভোলার ‘গরিবের দুবাই’ মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময়

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মো. আবু সালেহ খান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে মতামত শোনেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মধ্যখাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিরাজউদ্দীন মোসলেম মোবারক সাইক্লোন শেল্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষ, সাবেক ইউপি সদস্য এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম লাভলু, সিনিয়র সহ-সভাপতি মো. হালিম ফরাজি, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খান, মোরেলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনির ফরাজি, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস কে শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা।

চেয়ারম্যান প্রার্থী মো. আবু সালেহ খান উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

মতবিনিময় সভায় আবু সালেহ খান বলেন, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশাগুলো জানতে চান। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় মানুষের পাশে থেকে তাদের প্রয়োজন ও সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরাই তার অন্যতম উদ্দেশ্য। দল তাকে মনোনয়ন দিলে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আবু সালেহ খান তাদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে এসব বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল বাশার। সভা শেষে পাঁচ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

জনপ্রিয়

মানবাধিকার রক্ষা কোনো দান নয়, মানুষের জন্মগত অধিকার: রেজাবুদ্দৌলা চৌধুরী

মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময়

আপডেট : ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬