ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার বিশ্বমঞ্চে অনন্য বিশ্ব রেকর্ড: জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তারেক রহমানের নতুন ইতিহাস ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক ২ জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান ​

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের সালতলা মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: সুজন মোল্লা।

​

এ সময় জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল হাসান ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​অভিযানে যুবদলের নেতাকর্মীরা শহরের সাধনার মোড়, ফলপট্টির মোড়, রাহাতের মোড়, পুরাতন কোর্ট চত্বর, পুরাতন পুলিশ লাইন ও নূর মসজিদের মোড় এলাকাসহ বিভিন্ন এলাকার সড়ক, ড্রেন ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ফগার মেশিন নিয়ে মশক নিধন ওষুধ স্প্রে করেন। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন।

জনপ্রিয়

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান ​

আপডেট : ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬