ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার বিশ্বমঞ্চে অনন্য বিশ্ব রেকর্ড: জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তারেক রহমানের নতুন ইতিহাস ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক ২ জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান

ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ

সম্প্রতি ককটেল বিস্ফোরণ ইস্যুতে মন্তব্য করা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম প্রিভেনশনের যুগ্ম কমিশনার (সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

সম্প্রতি রাজধানীতে এক প্রতিবাদ মিছিল শেষে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকার আমাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।’

তার এই মন্তব্যের বিষয় তুলে ধরে ব্রিফিংয়ে সাংবাদিকরা যুগ্ম কমিশনারের কাছে জানতে চান, সম্প্রতি যেসব ককটেল বিস্ফোরণ ঘটছে, সেগুলো কি শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই করছে নাকি অন্য কেউ জড়িত আছে? তখন যুগ্ম কমিশনার বলেন, ‘নাসিরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি এই বক্তব্যটা কেন দিয়েছে। আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’

তাহলে কি নাসিরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবে।’

জনপ্রিয়

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার

ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ

আপডেট : ১২ ঘন্টা আগে