ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে

​প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অবশেষে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে অগ্রগতি প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ বিষয়ে সম্প্রতি পৃথক তিনটি পত্র জারি করা হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন চরফ্যাশন ও মনপুরা উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণের দাবিতে লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

​

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো পত্রে বলা হয়, সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার ফাতেমা-মতিন মহিলা মহাবিদ্যালয়, চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং মনপুরা উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। পত্রে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠান তিনটিকে সরকারীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরকেও গুরুত্বের সঙ্গে কার্যক্রম এগিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

​

এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল। তাদের প্রত্যাশা, প্রতিষ্ঠানগুলো সরকারি হলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে।

​

চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. সামছুদ্দিন টিপু বলেন, ‘স্বাধীনতার পর থেকেই প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারীকরণের উদ্যোগ নেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’

​

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারীকরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এসব ধাপ শেষ হওয়ার পরই সরকারীকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে

আপডেট : ০২:১২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬