ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের ফুলেল সংবর্ধনা বাগেরহাটে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাগেরহাট প্রেসক্লাবের মতবিনিময় মোরেলগঞ্জে শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ–লায়ন মোঃ গনি মিয়া বাবুল নাজিরপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৩৫ ছানি রোগী শনাক্ত পিরোজপুরে কালি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় এক আসামি গ্রেপ্তার টেকনাফে র‌্যাব-১৫ অভিযান ৫ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে যুবক নিহত, গ্রেপ্তার ৩

নাজিরপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৩৫ ছানি রোগী শনাক্ত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রবীণ কল্যাণ কর্মসূচির উদ্যোগে শহীদ জিয়া কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বরিশালের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করেন। এ সময় বিভিন্ন চক্ষু রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়। শনাক্তকৃত রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বরিশালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক এর পিরোজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার নাসির উদ্দিন, আঞ্চলিক সমন্বয়কারী (প্রবীণ কর্মসূচি) মো. ফখরুল, ইউপিসি সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা গোলাম রাসেলসহ প্রবীণ কল্যাণ কর্মসূচির অন্যান্য কর্মকর্তারা।

আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে মোট ১৯৫ জন রোগী সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩৫ জন ছানি রোগী শনাক্ত হন, যাদের বিনামূল্যে অপারেশনের আওতায় আনা হবে। স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার দাবি জানান।

জনপ্রিয়

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাজিরপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৩৫ ছানি রোগী শনাক্ত

আপডেট : ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬