ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের ফুলেল সংবর্ধনা বাগেরহাটে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাগেরহাট প্রেসক্লাবের মতবিনিময় মোরেলগঞ্জে শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ–লায়ন মোঃ গনি মিয়া বাবুল নাজিরপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৩৫ ছানি রোগী শনাক্ত পিরোজপুরে কালি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় এক আসামি গ্রেপ্তার টেকনাফে র‌্যাব-১৫ অভিযান ৫ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে যুবক নিহত, গ্রেপ্তার ৩ স্বপ্নের ঠিকানায় নতুন যাত্রা: ইজি লিভিং হারমনি টাওয়ারের শুভ উদ্বোধন ১৯ জুন

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাগেরহাট প্রেসক্লাবের মতবিনিময়

বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক প্রতিনিধি দলের সাথে বাগেরহাট প্রেসক্লাবের এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পেশাগত মান উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখা এবং মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো (প্রকাশক ও সম্পাদক- সংবাদ৩৬০, জনসংযোগ ও মিডিয়া প্রধান- প্রবাসী পল্লী গ্রুপ)।

এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ নুরনবী সোহেল। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু এবং সহ-সভাপতি এস এম রাজ কেন্দ্রীয় প্রতিনিধি দলকে প্রেসক্লাবে স্বাগত জানান এবং স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সভাপতি হেদায়েত হোসনে লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সিনিয়র সাংবাদিক রব মোল্লা, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, আবু হানিফ ও এসকে সোহেল প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার অন্যতম প্রাণকেন্দ্র হলো বাগেরহাট প্রেসক্লাব। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অপসাংবাদিকতা রোধ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের অধিকার সুরক্ষায় কেন্দ্রীয় ও স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি। বক্তারা সাধারণ মানুষের সুখ-দুঃখ ও এলাকার সার্বিক উন্নয়নের চিত্র সংবাদমাধ্যমে আরও বেশি করে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

জনপ্রিয়

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের ফুলেল সংবর্ধনা

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাগেরহাট প্রেসক্লাবের মতবিনিময়

আপডেট : ১৬ ঘন্টা আগে