ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ খানজাহান আলী মাজারের কুমিরের আক্রমণে নিহত, ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে–স্পীকার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধ: শিক্ষার্থীসহ ৫ জন আহত, থানায় মামলা দায়ের ভোলায় তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩ বাগেরহাটে দ‌লিত জন‌গো‌ষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবি নাগরিক ফোরামের কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আবুল মনসুর খান দীপক

সেন্টমার্টিনে ৪৪১ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল কোস্ট গার্ড

কক্সবাজারের দ্বীপ উপজেলা সেন্টমার্টিনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৩ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’র ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে দিনব্যাপী একটি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে দ্বীপের অসহায়, দুঃস্থ, নিম্ন আয়ের মানুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় মোট ৪৪১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, ভবিষ্যতেও উপকূলীয় জনগণের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।

জনপ্রিয়

সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ

সেন্টমার্টিনে ৪৪১ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল কোস্ট গার্ড

আপডেট : ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬