ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে–স্পীকার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধ: শিক্ষার্থীসহ ৫ জন আহত, থানায় মামলা দায়ের ভোলায় তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩ বাগেরহাটে দ‌লিত জন‌গো‌ষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবি নাগরিক ফোরামের কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আবুল মনসুর খান দীপক যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি: মুন্না সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের করণীয়–লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বাগেরহাটে দ‌লিত জন‌গো‌ষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবি নাগরিক ফোরামের

বাগেরহাটের রামপালে দলিত ও পিছিয়ে পড়া পিছিয়ে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বার্ষিক বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে গৌরম্ভা ইউপি চেয়ারম্যান (প্রশাসক) কে স্মারকলিপি দিয়েছে গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে নাগরিক ফোরাম নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা থেকে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশন এর অর্থায়‌নে উই ক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন ক‌রে।

গৌরম্ভা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো: ওবায়েদুল্লাহ গাজী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসক মো. হাবিবুর রহমান। ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মো. মোহতাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন গৌরম্ভা ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা মো. শরিফুদ্দৌলাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে মো. তমেজুদ্দিন, মো. মোফাজ্জেল হোসেন, তিজারাত গাজী, মো. আবু মুছা আকুঞ্জি, চম্পক কুণ্ড, মো. আব্দুল হালিম, সংরক্ষিত নারী ইউপি সদস্য তারিকা বেগম, শাহনাজ বেগম ও নূরজাহান বেগম। অনুষ্ঠানটি সমন্বয় করেন নাগরিক প্রকল্পের ফোকাল পার্সন ও নির্মাণ এর নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।

এ সময় বিভিন্ন দাবি উত্থাপন করে একটি স্মারকলিপি প্রদান করা হয়।তাতে বলা হয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যাক্তা, হিজড়া প্রভৃতি প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা, আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদার করা অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যে স্মারকলিপিতে ইউনিয়ন পরিষদের ৩৯টি নির্ধারিত কাজের মধ্যে স্বাস্থ্য, পরিবেশ, সুপেয় পানির ব্যবস্থা, বৃক্ষরোপণসহ সাতটি কাজকে গুরুত্ব দিয়ে ২০২৬-২৭ সালের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।

জনপ্রিয়

কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার

বাগেরহাটে দ‌লিত জন‌গো‌ষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবি নাগরিক ফোরামের

আপডেট : এক ঘন্টা আগে