ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আওয়ামী লীগ নেতা শাহীনের মৃত্যুর পর শোকে মায়েরও মৃত্যু পিরোজপুরে ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদ কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য, সাংবাদিকতার শক্তি–এমপি সালাফি বানারীপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস শরফুদ্দিন আহমেদ সান্টু ক্যানসারের কাছে হার মানলেন কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন টেকনাফে সাজাপ্রাপ্ত পলাতক ইদ্রিস গ্রেফতার পিরোজপুরে জাতীয় পার্টি নেতার মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা টেকনাফে সিএনজিতে ৮ হাজার ইয়াবাসহ চালক আটক

পিরোজপুরে জাতীয় পার্টি নেতার মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার তৌহিদ উদ্দিন শেখের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) আসরের নামাজের পর জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের পুরাতন প্রেসক্লাব সড়কে আরবান কো-অপারেটিভ সোসাইটির সভাকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বশির আহমেদ হাওলাদার। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা তৌনিক উল হক, সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন (চান মেম্বার), জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক হাসিব হোসেন মিলন, সদস্য সচিব মাসুদ পারভেজ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর দুই সন্তান মিন্টু শেখ ও পিন্টু শেখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তৌহিদ উদ্দিন শেখের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয়

আওয়ামী লীগ নেতা শাহীনের মৃত্যুর পর শোকে মায়েরও মৃত্যু

পিরোজপুরে জাতীয় পার্টি নেতার মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট : ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬