ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে সিএনজিতে ৮ হাজার ইয়াবাসহ চালক আটক ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ অনুষ্ঠিত হ্নীলায় আগুনে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা পৌঁছে দিলেন সরওয়ার জাহান চৌধুরী চিতলমারীতে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন রিহ্যাবের নতুন নেতৃত্বে সহ-সভাপতি পদে রিচমন্ড ডেভেলপারস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম ওবায়দুল্লাহ বনানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২ জলঢাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা বাড়লো বাস পরিবহন ভাড়া  জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টে পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেফতার

চিতলমারীতে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাটের চিতলমারী উপজেলার সিরামপুর মৌজায় একটি দলের নাম ভাঙিয়ে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, লুটপাট, নির্যাতন ও গুরুতর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ করেন গত মঙ্গলবার (২১ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টার দিকে কালাম শিকদার, আউলিয়া শেখ ও মোহাম্মাদ শেখের নেতৃত্বে ১২-১৩ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ঘের ও বসতবাড়িতে হামলা চালায়।

এসময় হামলাকারীরা বসতঘরে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। ভয়ে পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে, হামলাকারীদের একজন মোহাম্মাদ শেখ ঘরে প্রবেশ করে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে টেনে বাইরে এনে মারধর করে।

এছাড়া হামলাকারীরা একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন লুট করে নেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ঘরের ভেতরে থাকা আইপিএস, ব্যাটারি ও অন্যান্য মালামালসহ প্রায় ৭ লাখ টাকার সম্পদ লুট করা হয়। পরবর্তীতে হামলাকারীরা একটি টিনের ঘর ও তিনটি গোলপাতার বসত ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এতে ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। হামলার সময় তাদের হাতে লোহার রড, কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্র ছিল বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, তারা দীর্ঘ ১২-১৩ বছর ধরে প্রায় ৪০ বিঘা জমিতে হারি দিযে মৎস্য ঘের করে ভোগ দখল করে আসছিলেন।

আরো অভিযোগ রয়েছে, একই দিন রাতে হামলাকারীরা ঘেরে থাকা প্রায় ১০ লাখ টাকার মাছ ও একটি ডিজেল চালিত মেশিন লুট করে নিয়ে যায়। পরদিন গিয়ে দেখা যায়, ঘেরের জাল, টিউবওয়েল ও বিভিন্ন গাছপালাও তুলে নেওয়া হয়েছে। বর্তমানে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় এলাকা ছাড়ার হুমকির মধ্যে রয়েছেন। এঘটনায় চিতলমারি থানায় মামলা করেছেন ঐ পরিবার।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একই পরিবারের শেখ মুজিবর রহমান, মরিয়ম বেগম, হাবিব হাওলাদার, বিশ্বাস আব্দুল হালিম সহ স্থানীয় কয়েকজন।

জনপ্রিয়

টেকনাফে সিএনজিতে ৮ হাজার ইয়াবাসহ চালক আটক

চিতলমারীতে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট : ২০ ঘন্টা আগে