ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে সিএনজিতে ৮ হাজার ইয়াবাসহ চালক আটক ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ অনুষ্ঠিত হ্নীলায় আগুনে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা পৌঁছে দিলেন সরওয়ার জাহান চৌধুরী চিতলমারীতে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন রিহ্যাবের নতুন নেতৃত্বে সহ-সভাপতি পদে রিচমন্ড ডেভেলপারস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম ওবায়দুল্লাহ বনানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২ জলঢাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা বাড়লো বাস পরিবহন ভাড়া  জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টে পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেফতার

রিহ্যাবের নতুন নেতৃত্বে সহ-সভাপতি পদে রিচমন্ড ডেভেলপারস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম ওবায়দুল্লাহ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে রিচমন্ড ডেভেলপারস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম ওবায়দুল্লাহ ২৩৪ ভোট পেয়ে সহ-সভাপতি-৩ পদে জয়লাভ করেন।

এর আগে, রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত শনিবার (১৮ এপিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ড. মো. আলী আফজাল ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে জয়লাভ করেন। সহ-সভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট, সহ-সভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া নির্বাচনে ঢাকা অঞ্চলে পরিচালক পদে ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম।

এ.এফ.এম ওবায়দুল্লাহ’র নিরঙ্কুশ জয়লাভে ব্যবসায়ীরা মূলত ব্যবসায়ীক স্থিতিশীলতা, পেশাদারিত্ব এবং আবাসন খাতের সংকট সমাধানের প্রতিশ্রুতিকে প্রাধান্য দিয়েছেন বলে আবাসন বিশেষজ্ঞদের মত।

নবনির্বাচিত সহ-সভাপতি এ.এফ.এম ওবায়দুল্লাহ বলেন, আবাসন খাতের উন্নয়ন ও পরিকল্পিত নগরী গঠনই হবে আমাদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের অন্যতম লক্ষ্য।

জনপ্রিয়

টেকনাফে সিএনজিতে ৮ হাজার ইয়াবাসহ চালক আটক

রিহ্যাবের নতুন নেতৃত্বে সহ-সভাপতি পদে রিচমন্ড ডেভেলপারস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম ওবায়দুল্লাহ

আপডেট : ১৯ ঘন্টা আগে