ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান, অপহৃত ৩ জন উদ্ধার বানারীপাড়ায় শোকের ছায়া: আর নেই প্রিয় শিক্ষক মিলন বন্ধু কুন্ডু টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ তরমুজ চাষে জৈব পদ্ধতিতে কৃষকের সাফল্য টেকনাফ হোয়াইক্যং ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ১ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী ৯০ ছাত্রদল ফোরামের উদ্যোগে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাসেদ প্রধানের কুশপুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের নেতাকর্মীরা জানান, সম্প্রতি রাসেদ প্রধান কর্তৃক প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ ও উসকানিমূলক’ উল্লেখ করে এর প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “এ ধরনের বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে না, বরং দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করে।” তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, ৯০ ছাত্রদল ফোরামের পৌর সভাপতি নাহিদ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক এজাজুল ইসলাম জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মাসুম হোসেন কচিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ‘অশালীন ও উসকানিমূলক’ বক্তব্য থেকে বিরত না থাকলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে তারা সকল রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল বক্তব্য প্রদান ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

কর্মসূচির একপর্যায়ে রাসেদ প্রধানের কুশপুতুল দাহের মাধ্যমে প্রতিবাদ সমাপ্ত ঘোষণা করা হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ

আপডেট : ৬ ঘন্টা আগে