ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার

পানিতে ডুবে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার টলিউড অভিনেতা রাহুলের মৃত্যু

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা।

শোনা যাচ্ছে, ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যান বলে খবর পাওয়া যায়। তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। পানিতে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। বাণিজ্যিক ও মূলধারার সিনেমায় সমানভাবে দেখা গেছে তাঁকে।

রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ ইত্যাদি।

রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তাঁরা আলাদাভাবে থাকা শুরু করেন। পরে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান সহজ।

রাহুলের আকস্মিক প্রয়াণে টলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

পানিতে ডুবে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার টলিউড অভিনেতা রাহুলের মৃত্যু

আপডেট : ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬