ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পিরোজপুরে জমি বিরোধ: বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তানিয়া বেগমের অভিযোগ, একই এলাকার কয়েকজন ব্যক্তি তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটপাট করেন। তিনি জানান, ২০১৬ সালে ভূমিহীন হিসেবে সরকার থেকে কচা নদীর পাড়ে ২১ শতাংশ জমি বরাদ্দ পান এবং ২০২৩ সালে সেখানে একটি বসতঘর নির্মাণ করেন। পরবর্তীতে স্থানীয় কিছু ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে তাকে উচ্ছেদের জন্য হুমকি দিয়ে আসছিল বলে তিনি দাবি করেন।

তানিয়া বেগম আরও অভিযোগ করেন, ঘটনার সময় তিনি বাড়িতে না থাকায় ওই ব্যক্তিরা তার বসতঘর ভাঙচুর করে এবং স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ভিত্তিহীন বলে দাবি করেন।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের কিছু সময়ের জন্য একটি বাড়িতে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তানিয়া বেগম বিজয়নগর গ্রামের বাসিন্দা। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার আগের দিনও পরিবারের একজন সদস্যকে মারধর করা হয়েছিল।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

পিরোজপুরে জমি বিরোধ: বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপডেট : ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬