ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল রুম, জাল টাকা শনাক্তকরণ মেশিন, ড্রোন নজরদারি ও রোবাস্ট পেট্রোলিং জোরদার টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ জলঢাকা ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার আর নেই

জাতীয় দৈনিক নাগরিক ভাবনা এর জ্যেষ্ঠ উপদেষ্টা এবং জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা খুলনা মহানগরীর শেখপাড়া সড়কস্থ নিজ বাসভবন এলাকায় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে (শুক্রবার ২৭ মার্চ) জুমার নামাজের পর পিরোজপুর সদর উপজেলার ৬৫ নম্বর কালিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী উত্তর কালিকাঠী তালুকদার বাড়ি বাইতুল্লাহ শরীফ জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। সকলেই মহান আল্লাহর নিকট দোয়া করেছেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক প্রদান করেন।

জনপ্রিয়

বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার আর নেই

আপডেট : ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬