ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান

ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌অবস্থানের চেষ্টা

সংগৃহীত ছবি

২০২৪ সালের ৫ আগস্টের পর সাবেক অন্তর্বর্তী সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে প্রথমবারের মতো দিনদুপুরে প্রাকশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঝটিকা মিছিল করা হয়েছে। এতে সংগঠনটির কিছু সংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে।

পরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‌‘কয়েক সেকেন্ড’ অবস্থানের চেষ্টা করছেন। যদিও এরপরই সেখান থেকে সটকে পড়েন তারা।

রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন সকালে ‘শিকলবন্দী সকল রাজবন্দিদের মুক্তির দাবি’তে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে বলে দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

জানা গেছে, সকালে দোয়েল চত্বর থেকে টিএসসিগামী রাস্তার মাঝামাঝি থেকে এই ঝটিকা মিছিল শুরু হয়। এ সময় ‘জয় বাংলা’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে মিছিলে অংশ নেতাকর্মীদের।

পরে রাজু ভাস্কর্যের পাদদেশে ‌‘কয়েক সেকেন্ড’ অবস্থানের চেষ্টা করতে দেখা গেছে। অবশ্যই ছবি-ভিডিও তুলে সেখান থেকে সটকে পড়েন তারা। পরে এ ঘটনার একাধিক ছবি ও ভিডিও আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে শেয়ার করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে প্রথমবারের মতো এই কর্মসূচি পালন করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রশাসনের কঠোর সমালোচনা করেন। তারা ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদারের দাবি জানান।

জনপ্রিয়

জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​

ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌অবস্থানের চেষ্টা

আপডেট : ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬