ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল রুম, জাল টাকা শনাক্তকরণ মেশিন, ড্রোন নজরদারি ও রোবাস্ট পেট্রোলিং জোরদার টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ জলঢাকা ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়

কক্সবাজারের টেকনাফে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

রোববার (২২ মার্চ) এ উপলক্ষে অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনে অংশ নেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সদস্য সাদ্দাম হোসেন সাজ্জাদ, মো. শফিক, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, সাব্বির আহমদ, আলতাফ হোসেন আশিক ও সালাহউদ্দিন সোলতান আহমদসহ অন্যান্যরা।

শুভেচ্ছা বিনিময়কালে নুরুল হোসাইন বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ বলেন, ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। তিনি একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

জনপ্রিয়

বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়

আপডেট : ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬