ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল রুম, জাল টাকা শনাক্তকরণ মেশিন, ড্রোন নজরদারি ও রোবাস্ট পেট্রোলিং জোরদার টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ জলঢাকা ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বরুড়ায় বিএনপির ঈদ পুনর্মিলনীতে গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের

কুমিল্লার বরুড়ায় এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলেন বিএনপির হাজারো নেতাকর্মী। রোববার (২২ মার্চ) বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের (সুমন) এমপি।

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর ও প্রাণবন্ত আয়োজনে পরিণত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কায়সার আলম সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, ঈদ পুনর্মিলনী কেবল আনন্দ উদযাপনের অনুষ্ঠান নয়, এটি আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও দলীয় ঐক্যের এক অনন্য প্রকাশ। তিনি বলেন, বিএনপির শক্তির মূল উৎস হলো তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ। তাঁদের ত্যাগ, নিষ্ঠা ও অবিচল আস্থাই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং জনগণের কাছেই আমাদের জবাবদিহি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সাধারণ মানুষের আবাসন সমস্যার সমাধান এবং অবকাঠামোগত উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি জোর দিয়ে বলেন, কর্মসংস্থান সৃষ্টি এই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তরুণ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে। আমাদের দলের প্রতিটি নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। দলের সুনাম রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন কল্লোলসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং কর্মীবাহিনী।

অনুষ্ঠান শেষে মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এমপি তলাগ্রাম ত.চ. লাহা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী স্থানীয় সমস্যাবলি সরেজমিনে জানার আগ্রহ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মন্ত্রী সুমনের এই সফর বরুড়া উপজেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে। তৃণমূলের নেতাকর্মীদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজ নেওয়ার এই অভ্যাস তাঁকে এলাকায় অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।

উল্লেখ্য, জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আসছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবেও তিনি দেশের বেকার সমস্যা সমাধানে কার্যকর নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বরুড়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যের সাথে সমাপ্ত হয়।

জনপ্রিয়

বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

বরুড়ায় বিএনপির ঈদ পুনর্মিলনীতে গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের

আপডেট : ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬